টেকনাফে মাদকসহ আটক ৩

টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে হ্নীলার চৌধুরী পাড়ায় মাদক আস্তানায় অভিযান চালিয়ে মদসহ ৩ জনকে আটক করেছে র্যাব। এসময় ৮০ হাজার লিটার মাদক জাতীয় ভেজাল পানীয় ধ্বংস এবং সাতজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
শুক্রবার চৌধুরী পাড়ার মাদক আস্তানায় অভিযান পরিচালনা করা হয়। র্যাব জানায়, মাদক আস্তানায় অভিযান চালিয়ে ৩জনকে আটক করা হয়েছে।
উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল মনসুর বলেন, অভিযান চালিয়ে তিন মাদক ক্রেতাকে আটক করা হয়। এসময় ৮০ হাজার লিটার মাদক জাতীয় ভেজাল পানীয় ধ্বংস ও সাতজনকে জরিমানা করা হয়।
আটককৃতরা হচ্ছে, হ্নীলা চৌধুরী পাড়ার জ মে নাইং, নাটমুরা পাড়ার বেলাল উদ্দীন ও টেকনাফ সদরের কচুবনিয়া এলাকার আব্দুল গণি। এতে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ আবুল মনসুর, টেকনাফ র্যা ব-১৫ ক্যাম্প ইনচার্জ লেফটেন্যান্ট মোহাম্মদ মির্জা শাহেদ মাহতাব।
বাংলাটিভি/ নূর



