দেশবাংলা
বেগমগঞ্জে ১শ ১৮ শিক্ষার্থীকে মেধা বৃত্তি প্রদান

নোয়াখালীর বেগমগঞ্জে মার্কেন্টাইল ব্যাংক আব্দুল জলিল ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার জেএসসি, জেডিসি ও এসএসসি এবং দাখিল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার ১শ ১৮ জন শিক্ষার্থীকে মেধা বৃত্তির সনদ প্রদান করা হয়।
শুক্রবার বেগমগঞ্জ ব্যাংক কার্যালয়ে এ শিক্ষা বৃত্তি প্রদানের আয়োজন করা হয়। বাংলা বাজার শাখা ব্যবস্থাপক জাফর উল্যাহ চৌধূরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, ব্যাংকের উপ-মহা-ব্যবস্থাপক ও প্রধান অর্থনৈতিক কর্মকর্তা ডক্টর নূরুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন, এজি গ্রুপের পরিচালক ফিরোজুল আহসান,স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মিলনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।



