আন্তর্জাতিকএশিয়া

আফগানিস্তানে ভোটগ্রহণ শুরু হয়েছে

শাহরিয়ার রাজ : সব শঙ্কা কাটিয়ে অবশেষে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার সকালে শুরু হওয়া ওই নির্বাচন ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা।

দেশটিতে ৯৭ লাখের মতো নিবন্ধিত ভোটার রয়েছে। সশস্ত্র তালেবানদের হামলা থেকে ভোট কেন্দ্র ও ভোটারদের সুরক্ষায় দেশের ৩৪ টি প্রদেশে মোতায়েন রয়েছে ৩ লাখ নিরাপত্তা কর্মী, থাকছে ১ লাখ পর্যবেক্ষক। বুধবার রাতে শেষ হয়েছে ২৮ দিনের নির্বাচনী প্রচারণা।

শনিবার দেশটির স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে ভোটগহণ শুরু হয়। এবারের নির্বাচনে প্রায় ৫ হাজার ভোট কেন্দ্র সুরক্ষায় প্রায় এক লাখ আফগান সেনাকে বিমান সহায়তা দেবে যুক্তরাষ্ট্র বাহিনী। তালেবান নিয়ন্ত্রিত এলাকার চার শতাধিক ভোটকেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ থাকবে।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button