বিশ্ববাংলা

‘রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তায় হুমকি’

আব্দুল হামিদ, নিউইয়র্ক : রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার হুমকি উল্লেখ করে এর স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈশ্বিক এ সংকট সমাধানে মিয়ানমারকে বাধ্য করতে চার দফা প্রস্তাব তুলে ধরেন শেখ হাসিনা। নিউইয়র্কে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় জাতিসংঘের ৭৪ তম সাধারণের অধিবেশনের দেয়া ভাষণে এসব কথা বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

শুক্রবার নিউইয়র্কে স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ছয়টায় জাতিসংঘের ৭৪তম সাধারণের অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৬ বারের মতো বিশ্বসভায় বাংলা ভাষায় তুলে ধরেন বাংলাদেশের উন্নয়নের গল্প। ২২ মিনিটের ভাষণে উন্নয়ন অগ্রযাত্রা, অর্থনৈতিক অগ্রগতি, শিক্ষা স্বাস্থ্য নারীর ক্ষমতায়ন ইস্যুতেও বাংলাদেশের সফলতার সূচকগুলো তুলে ধরেন প্রধানমন্ত্রী।

এসময় রোহিঙ্গা সংকটকে বৈশ্বিক সমস্যা উল্লেখ করে এর সমাধান না হওয়ার দায় বিশ্ব সম্প্রদায়ের বলে মন্তব্য করেন তিনি। রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে সুনির্দিষ্ট ৪ দফা প্রস্তাব উত্থাপন করেন বাংলাদেশের সরকার প্রধান।

এদিকে জাতিসংঘে প্রধানমন্ত্রী ভাষণের সময় জাতিসংঘের সামনে যুক্তরাষ্ট্র আওয়ামী উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে যোগদেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আগত আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button