রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন আজ

বুলবুল আহমেদ : আজ ২৮ সেপ্টেম্বর। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, সফল রাষ্ট্রনায়ক, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন। ১৯৪৭ সালের এই দিনে মধুমতি নদী বিধৌত গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া গ্রাম জন্ম গ্রহণ করেন আধুনিক বাংলার রূপকার বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়ার নিভৃত পল্লীতে ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের কোল আলো করে জন্ম নেন শেখ হাসিনা। তার শৈশব কৈশোর কেটেছে টুঙ্গীপাড়ায় বাঙালির চিরায়ত গ্রামীণ পরিবেশে, দাদা-দাদির কোলে-পিঠে। গ্রাম বাংলার ধূলোমাটি আর সাধারণ মানুষের সাথেই বেড়ে উঠেছেন বলেই গ্রামের সাথে তাই তাঁর সম্পর্ক অত্যন্ত নিবিড়।
শেখ হাসিনার শিক্ষাজীবন শুরু হয় টুঙ্গীপাড়ার এক পাঠশালায়। ১৯৫৪ সালের পরিবারের সাথে ঢাকায় চলে আসেন, পুরানো ঢাকার মোগলটুলির রজনী বোস লেনে বসবাস শুরু করেন। ১৯৫৬ সালে শেখ হাসিনা ভর্তি হন টিকাটুলির নারী শিক্ষা মন্দির বালিকা বিদ্যালয়ে। ধানমণ্ডির ঐতিহাসিক ৩২ নম্বর রোডের বাড়িতে বসবাস শুরু করেন ১৯৬১ সাল থেকে।
শেখ হাসিনা ১৯৬৫ সালে আজিমপুর বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক ও ১৯৬৭ সালে বর্তমান বদরুন্নেছা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হন, এই কলেজের নির্বাচিতি ভিপিও ছিলেন তিনি। পরে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
কিশোর বয়স থেকেই শেখ হাসিনার রাজনীতিতে পদচারণা। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় জীবনে তৎকালীন পূর্ব পাকিস্তানে সর্ববৃহৎ ছাত্র সংগঠন ছাত্রলীগের নেত্রী হিসাবে তিনি আইয়ুব-বিরোধী আন্দোলনসহ দেশের সকল আন্দোলন সংগ্রামে অংশ নেন।
১৯৭৫-এর ১৫ আগস্ট কালরাতে ঘাতকের নির্মম বুলেটে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন। এসময় বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। সামরিক শাসকদের রক্তচক্ষু ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে ১৯৮১ সালের ১৭ মে স্বদেশ প্রত্যাবর্তন করেন শেখ হাসিনা।
এরপর থেকে রাজনীতির ময়দানে আছেন তিনি। এরমধ্যে বহুবার হত্যার চেষ্টা চালানো হয়েছে তাকে। ১৯৯৬ সাল থেকে চারবার হয়েছেন দেশের প্রধানমন্ত্রী, এরমধ্যে টানা তিনবার দেশ চালাচ্ছেন শেখ হাসিনা।
পরম মমতায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে পরম মমতায় কাজ করে যাচ্ছেন দুই সন্তানের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাটিভি/ নূর



