নানা আয়োজনে পালিত হয়েছে প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী

মুন্সীগঞ্জের গজারিয়ায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী, স্বেচ্ছায় রক্তদান এবং ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ পরীক্ষাসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বাউশিয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও ইউনিয়ন পরিষদের উদ্যোগে ঢাকা চট্রগ্রাম মহাসড়কের পাখির মোড় এলাকায় আনন্দ র্যলী বের করে সংগঠনের নেতাকর্মীরা। ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান প্রধানের নেতৃত্বে র্যা লীতে অংশ নেয়, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলামসহ বীর মুক্তিযোদ্ধা শহীদ নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
অপরদিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগীতায় স্বেচ্ছায় রক্তদান,ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ পরীক্ষা করা হয়।



