হাতীবান্ধার সেই পাঁচ শতাধিক ঘরে জ্বলেছে বিদ্যুতের আলো

লালমনিরহাট প্রতিনিধি : বাংলা টিভিতে প্রতিবেদন প্রচারের পর অবশেষে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সেই গ্রাম দু‘টির পাঁচ শতাধিক পরিবারের ঘরে বিদ্যুতের আলো জ্বলে উঠেছে। বিদ্যুৎ কর্তৃপক্ষ তড়িঘড়ি করে সেখানে একটি বিকল্প ট্রান্সফরমার স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ প্রদান করেছে।
উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের উত্তর জাওরানী গ্রামে ২৫০ কেভিএ ট্রান্সফরমারটি গত ৫ আগষ্ট বিকল হয়। পরবর্তীতে ওই ট্রান্সফরমারটি থেকে প্রায় পাঁচ শতাধিক পরিবার বিদ্যুৎ সংযোগ গ্রহন করেন। এতে বিদ্যুৎ সুবিধা বঞ্চিত হয়ে পড়েন উত্তর জওরানী ও পুর্ব কাদমা গ্রামের পাঁচ শতাধীক পরিবার। পরবর্তীতে ট্রান্সফরমারটি মেরামতের জন্য স্থানীয়দের নিকট টাকা দাবী করেন সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী।
আর সেই টাকা দিতে না পারায় দেড় মাসেও ট্রান্সফরমারটি মেরামত কিংবা সেখানে বিকল্প বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা গ্রহন করেনি বিদ্যুৎ কর্তৃপক্ষ। এ নিয়ে গত ১৯ সেপ্টেম্বর বাংলা টিভি‘র ৩টার বাংলা ও ৫টার দেশ বাংলায় প্রতিবেদন প্রচারের ৪৮ ঘন্টা যেতে না যেতেই, বিদ্যুৎ কর্তৃপক্ষ সেখানে একটি বিকল্প ট্রান্সফরমার স্থাপন করে।
দীর্ঘ দেড় মাসের ভোগান্তি শেষ হওয়ায় বাংলা টিভি‘র প্রতি কৃতজ্ঞতা ও সাধুবাদ জানিয়েছেন স্থানীয় জনগণ।
বাংলাটিভি/ নূর



