বিশ্ববাংলা

প্রবাসীদের সংখ্যা বিচারে ষষ্ঠ স্থানে বাংলাদেশ

মিজানুর রহমান : প্রবাসে বসবাসকারী মানুষের সংখ্যা বিচারে ষষ্ঠ স্থানে উঠে এসেছে বাংলাদেশ। প্রায় ৭৮ লাখ প্রবাসীদের নিয়ে বাংলাদেশ এই অবস্থানে রয়েছে। সম্প্রতি জাতিসংঘের ‘ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিপোর্ট- উনিশ-এ এসব তথ্য উঠে এসেছে।

সম্প্রতি জাতিসংঘের ‘ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিপোর্ট- উনিশ-অনুযারী বিশ্বের বিভিন্ন দেশে ২৭ কোটি ২০ লাখ প্রবাসী বসবাস করছেন। এর মধ্যে আফগানিস্তান, রাশিয়া, সিরিয়া, পাকিস্তান, ইউক্রেন ও ফিলিপিন্স নাগরিকদের বিদেশে বাস করার প্রবণতা সবচেয়ে বেশি।

এর মধ্যে ১ কোটি ৭৫ লাখ প্রবাসী নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ভারত, ভারতের পর ১ কোটি ১৮ লাখ প্রবাসী নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মেক্সিকো, তৃতীয় স্থানে,চতুর্থ অবস্থানে রাশিয়া, পঞ্চম অবস্থানে সিরিয়া এবং প্রায় ৭৮ লাখ প্রবাসীদের নিয়ে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ।

সংস্থাটি জানায়, এসব দেশের নাগরিকরা ভালো কর্মসংস্থান ও পারিশ্রমিকের জন্য বিদেশে পাড়ি জমান। এই প্রবণতা সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় ভারতীয় নাগরিকদের মধ্যে।

এর বাইরে বিদেশে লেখাপড়ার জন্যেও এসব দেশের বহু সংখ্যাক ছাত্র-ছাত্রী বিদেশে পাড়ি জমাচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বব্যাপী প্রবাসী মানুষের সংখ্যা ব্যাপক হারে বেড়েছে। চলতি বছরে এটি ২৭ কোটি ২০ লাখে এসে দাঁড়িয়েছে।

আন্তর্জাতিকভাবে প্রবাসীদের ৬০ শতাংশই এশিয়ার। ইউরোপেও বাস করছে প্রায় একই সংখ্যক। মাত্র ২০টি দেশে প্রবাসীদের মধ্যে ৬৭ শতাংশই বাস করছে।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button