দেশবাংলা

বড়লেখায় ১৩ শিক্ষা প্রতিষ্ঠানের করুণ দশা

রুয়েল কামাল, বড়লেখা : মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় নানা সংকটের মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বেশকিছু শিক্ষা প্রতিষ্ঠান। এর দ্রুত সমাধান চান, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী।

এই উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসাসহ মোট ৫৬টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এর প্রায় সবকটি প্রতিষ্ঠানে শ্রেনীকক্ষ, ভবন, আসবাবপত্রসহ বিভিন্ন সংকটে চরম দূর্ভোগ নিয়ে শিক্ষার্থীদের পাঠদান করানো হচ্ছে। এর মধ্যে ১৩টি প্রতিষ্ঠানের করুণ দশা।

উল্লেখযোগ্য হলো দক্ষিণভাগ এন.সি.এম, শাহবাজপুর বালিকা বিদ্যালয়, কলাজুরা হাজি আপ্তাব মিয়া মেমোরিয়াল, দক্ষিণভাগ বালিকা, হাজী সামছুল হক আদর্শ বিদ্যালয়, কানসাই হাকালুকি বালিকা বিদ্যালয়, ইউনাইটেড ও টেকাহালি উচ্চ বিদ্যালয়।

এর মধ্যে দক্ষিনভাগ এন.সি.এম উচ্চ বিদ্যালয়ের পরিত্যাক্ত ভবনে পাঠদান চলছে। যে কোন সময় ভবন ধ্বসে মারাত্বক দূর্ঘটনার আশংকা করছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

বড়লেখা উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিভিন্ন সমস্যার সমাধানে সরকারের সু-দৃষ্টি কামনা করছে বিদ্যালয় প্রধানরা। অন্যদিকে সকল বিদ্যালয়গুলোর সঙ্কট সমাধানে সংস্লিষ্টদের দ্রুত পদক্ষেপ চেয়েছেন স্থানীয়রা।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button