‘রাজনৈতিক বিবেচনায় আক্রান্তদের ত্রাণ দেয়া হয়’

মাসুদ সুমন : ২০১৯ সালে বন্যায় ত্রাণ কার্যক্রমে দুর্নীতি ও অনিয়ম ছিল বলে জানিয়েছে ট্রানফারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। রোববার সকালে মাইডাস সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। এ সময়, ত্রাণ কার্যক্রমে রাজনৈতিক বিবেচনায় আক্রান্তদের ত্রাণ দেয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
২০০৭ সালের সিডর, ২০০৯ সালে আইলা, ২০১৬ সালে রোয়ানুরসহ বিভিন্ন দুর্যোগ পরবর্তী সময়ে দেশে ত্রাণ কার্যক্রমে অনিয়ম নিয়ে জরিপ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এরই অংশ হিসেবে চলতি বছরে বন্যার পরবর্তী সময়ে জুলাই থেকে সেপ্টেম্বর মাসে বন্যায় আক্রান্তদের মাঝে সরকারি ত্রাণ বিতরণের স্বচ্ছতা নিয়ে চালানো হয় জরিপ।
রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে, এ বন্যার ত্রাণ কার্যক্রম শুদ্ধাচার পর্যবেক্ষণ শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করে টিআইবি। সম্মেলনে ইফতেখারুজ্জামান বলেন, টিআইবির জরিপে, পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র না থাকা, ত্রাণ বিতরণে সমন্বয়ের ঘাটতি, ক্ষয়ক্ষতির তুলনায় বরাদ্দ কম থাকা ও ত্রাণ বিতরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির চিত্র উঠে এসেছে।
এছাড়া ত্রাণ বিতরণে স্বজনপ্রীতিসহ, জনপ্রতিনিধিদের ভূমিকায় বন্যাতরা সন্তুষ্ট নয় বলেও জানান টিআইবি নির্বাহী পরিচালক। মন্ত্রীদের দুর্যোগস্থান পরিদর্শনের অর্থও ত্রাণের বরাদ্দ থেকে ব্যয় করা হয়েছে বলেও জানিয়েছে টিআইবি।
বাংলাটিভি/ নূর



