অন্যান্যবাংলাদেশ

পর্যটন খাতের সমস্যা ও সম্ভাবনা

পর্ব--৩

আসাদ রিয়েল : দেশের পর্যটন খাতের উন্নয়নে ও বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরতে গঠন করা হয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। কিন্তু বছরে দুই-একটি মেলায় অংশগ্রহণ ছাড়া প্রচার-প্রচারণায় তেমন কোনো কার্যক্রম নেই প্রতিষ্ঠানটির। পর্যটন সংশ্লিষ্টদের মতে বাংলাদেশের পর্যটন শিল্পের উন্নয়নে নিতে হবে সঠিক পরিকল্পনা। আর সারা বিশ্বের মানুষের কাছে দেশের পর্যটনের সম্ভাবনার কথা তুলে ধরতে সাহায্য নিতে হবে তথ্য প্রযুক্তির।

অপার প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশ। অথচ সঠিক প্রচার-প্রচারণার অভাবে এই সম্পর্কে জানেন না বিশ্বের অনেক পর্যটক। দেশের পর্যটনের চিত্র পাল্টে দেওয়ার লক্ষ্য নিয়ে ২০১০ সালে শেষে যাত্রা শুরু হয়েছিলো বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের।

তবে যাত্রা শুরুর ৯ বছরেও ট্যুরিজম বোর্ডের অর্জনের ঝুলি প্রায় শূন্য, এমনকি বোর্ডের নিজস্ব ওয়েবসাইটটিকেও এখন পর্যন্ত গড়ে তোলা হয়নি পর্যটকবান্ধব করে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও নেই কোনো প্রকার সরব উপস্থিতি।

বিশ্ববাসীর সামনে বাংলাদেশকে তুলে ধরতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা বাড়ানোর পরামর্শ দিলেন সংশ্লিষ্টরা। কারো কারো মতে আমলাতান্ত্রিক জটিলতা বোর্ডের ব্যর্থতার অন্যতম কারণ।

ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ভুবন চন্দ্র বিশ্বাস জানান, জনবল সঙ্কটসহ নানা সীমাবদ্ধতার কথা। অন্যদিকে ট্যুরিজম বোর্ডের ব্যর্থতার কথা স্বীকার করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক, জানালেন অবস্থা পরিবর্তনে কাজ করছেন তারা।

মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বলেন, বিশ্ব পর্যটনের এক অনন্য তীর্থস্থানে পরিণত হওয়ার সব উপাদানই বাংলাদেশের আছে তাই  দেশের পর্যটনকে তুলে ধরতে বিভিন্ন ডকুমেন্টারিসহ নানা উদ্যেগ ইতিমধ্যে নিয়েছে সরকার, জানালেন মন্ত্রী।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button