দেশবাংলা

আখাউড়ায় বাক প্রতিবন্ধীর পুরুষাঙ্গ কর্তন

আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ফিরোজ মিয়া নামে এক বাক প্রতিবন্ধীর পুরুষাঙ্গ কেটে দিয়েছে দূর্বৃত্তরা। পরে স্বজনরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।

বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার মোগড়া ইউনিয়নের উমেদপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত ফিরোজ (৬০) ওই গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে।

এ বিষয়ে ফিরোজ মিয়ার পরিবারের লোকজন জানান, ফিরোজ মিয়া কথা বলতে পারেন না। তার স্ত্রী কিংবা সন্তানাদি নেই। একটি দু’ চালার টিনের ঘরে এক পাশে একটি গরু আর অন্যপাশে নিজে বসবাস করেন।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে টিনের ঘরের মধ্যে বিকট শব্দ শুনে বাড়ির লোকজনের এগিয়ে আসলে মুখোশধারী দূর্বৃত্তরা পালিয়ে যায়। এসময় তাকে ঘরের বাইরে উলঙ্গ পুরুষাঙ্গ কাটা গুরতর আহত অবস্থায় উদ্ধার করা হয়।

এখন সে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button