দেশবাংলা

‘তথ্য সবার অধিকার, থাকবে না কেউ পেছনে আর’

‘তথ্য সবার অধিকার, থাকবে না কেউ পেছনে আর’ এ শ্লোগানে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

এতে প্রধান ছিলেন, জেলা প্রশাসক মো: কামাল হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা’র সভাপতিত্বে সভায় স্থানীয় সরকার বিভাগের পরিচালক শ্রাবন্তী রায়, জেলা তথ্য অফিসার ইমদাদুল ইসলামসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

সভায় জনগণের ক্ষমতায়নের লক্ষ্যে প্রণীত ‘তথ্য অধিকার আইনের বিভিন্ন দিক সম্পর্কে তুলে ধরা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button