দেশবাংলা

কুমিল্লায় বিশ্ব হার্ট দিবস পালিত

নানা কর্মসূচীর মধ্যদিয়ে হার্ট কেয়ার ফাউন্ডেশনের আয়োজনে, কুমিল্লায় বিশ্ব হার্ট দিবস পালিত হয়েছে। রোববার সকালে টাউন হল মাঠ থেকে এ দিবসের উদ্বোধন করেন, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার।

এদিকে, আনন্দ র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্যদিয়ে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন কুমিল্লার অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

অন্যদিকে, কুমিল্লায় নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংগঠনসমূহের অনুকুলে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যান পরিষদের অনুদানের চেক বিতরণ করা হয়। এছাড়াও, কুমিল্লার বুড়িচং এ সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ করা হয়েছে।

জেলার বুড়িচং উপজেলার পূর্ণমতি হাইস্কুল মাঠে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সার্বিক সহযোগিতায় পরিচালিত শিশু প্রতিভা বিকাশ কেন্দ্রের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে এসব বিতরণ করা হয়।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button