
কুদ্দুস আলী, হিলি : ক্যাসিনো কেলেঙ্কারীতে জড়িত দুজন বাংলাদেশিসহ অভিযুক্ত আট নেপালি নাগরিক যেন হিলি সীমান্ত ব্যবহার করে দেশ ত্যাগ করে ভারতে পালিয়ে যেতে না পারে সেজন্য সীমান্তে বাড়তি সতর্কতা জারি করেছে হিলি ইমিগ্রেশন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
পুলিশ সদর দফতর থেকে এ সংক্রান্ত নির্দেশনা পাবার পর হিলি ইমিগ্রেশন চেকপোস্টে ও বিজিবির পক্ষ থেকে এই বাড়তি সতর্কতা জাড়ি করা হয়েছে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোত্তালেব হোসেন জানান, ‘ক্যাসিনো কেলেঙ্কারীতে জড়িত দুই বাংলাদেশিসহ অভিযুক্ত আট নেপালি নাগরিক এবং অন্যান্য তালিকাভূক্ত ব্যক্তিরা যাতে এই ইমিগ্রেশন ব্যবহার করে ভারতে পালিয়ে যেতে না পারে সেজন্য সব ধরনের পাসপোর্ট যাত্রীদের ছবি ও তথ্য ওয়ান্টেডভুক্ত তালিকার সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে।
এরপর নাম পরিচয়ের সাথে মিলিয়ে নিশ্চিত হয়ে ভারতে যাবার অনুমতি দেয়া হচ্ছে। এদিকে হিলিসহ আশপাশের সীমান্তে বিজিবিও সতর্ক অবস্থায় রয়েছে বলে বিজিবি সুত্রে জানাগেছে।
বাংলাটিভি/ নূর



