সারাদেশে নানা আয়োজনে পালিত হয়েছে প্রধানমন্ত্রীর জন্মদিন

শাহরিয়ার রাজ : সারাদেশে নানা আয়োজনে পালিত হয়েছে আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন। এ উপলক্ষে সারাদেশে বর্ণাঢ্য আনন্দ র্যালি, আলোচনা সভা রক্তদান কর্মসূচীসহ বিভিন্ন কর্মসূচী হাতে নেয়া হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন উপলক্ষে বগুড়ায় আনন্দ র্যালি, দোয়া মাহফিল, কেক কাটা, রক্তদান কর্মসূচীসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিকলীগ বগুড়া জেলা সম্পাদক সামছুদ্দিন শেখ হেলালসহ অন্যরা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে, আলোচনা সভা, দোয়া ও কেক কাটা হয়। এতে জেলা আওয়ামীলীগ সভাপতি ও মেয়র নাছির আহমেদসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমার নেতৃত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত হয়েছে।
এ উপলক্ষে মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে ময়মনসিংহের ত্রিশালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন পালন করা হয়েছে।
জামালপুরের সরিষাবাড়ীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে পথসভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান ।
টাঙ্গাইলে নানা কর্মসুচীর মধ্যদিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন পালিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেল,যুগ্ম আহবায়ক তানভিরুল ইসলাম হিমেলসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এছাড়া বঙ্গবন্ধুর কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষ থেকে নানা কর্মসূচি পালন করা হয়।
চট্টগ্রাম নগরীর জামালখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শিশু-কিশোরদের মাঝে বঙ্গবন্ধুর “অসমাপ্ত আত্মজীবনী” বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ।
বাংলাটিভি/ নূর



