বিশ্ববাংলা

মোজাম্বিকে শেখ হাসিনার জন্মদিন পালিত

মিজানুর রহমান : মোজাম্বিক কেন্দ্রীয় আওয়ামী লীগের উদ্যোগে কেকে কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন উদযাপন করা হয়েছে। শনিবার রাতে দেশটির মুকুবা শহরে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এ লক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি এম এ ইসলাম মিয়ার সভাপতিত্বে, সভাটি পরিচালনা করেন,মুনতাসির মাহমুদ বাবু। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলান জমির উদ্দিন। এতে, প্রধান অতিথি ছিলেন, সংগঠনের উপদেষ্টা আবুল হোসেন আবু।

বিশেষ অতিথি ছিলেন, সাধারণ সম্পাদক আবু জাফর। বক্তব্য রাখেন, শাহানুর মন্ডল,মুজাহিদ হক ও মুরাদ। এসময়, সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলন। শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করেন জমির উদ্দিন।

সংশ্লিষ্ট খবর

Back to top button