প্রতারণার শিকার হয়ে বিদেশে অসহায় জীবন যাপন

আমিনুল হক, কক্সবাজার : দালালের মাধ্যমে মরভূমির দেশ সৌদি আরবে পাড়ি জমিয়ে অনিশ্চয়তায় দিনযাপন করছেন কক্সবাজারের আরাকান। এদিকে, ঋণ করে বিদেশে পাঠানোর কারণে দেশে থাকা পরিবারের সদস্যদের মাঝে বিরাজ করছে হতাশা।
এদিকে দেশে চরম অভাব অনটনের জীবন যাপন করছেন বলে দাবি করেছে তার পরিবারের সদস্যরা। এছাড়াও স্থানীয়রা বলছেন, আরকান ভিসা কিনে প্রতারণার শিকার হয়ে বিদেশে গিয়ে অসহায় জীবন যাপন করছেন পেকুয়ার এই প্রবাসী যুবক।
জানা যায়, গত দেড় বছর আগে রাজাখালী ইউনিয়নের নতুন ঘোনা এলাকার মৃত মোহাম্মদ আলীর পুত্র মোহাম্মদ আরকান হোসেন একই ইউনিয়নের বদিউদ্দিন পাড়ার আবুল হোছেনের পুত্র আবুল কালামের কাছ থেকে সৌদি আরবের ভিসা কিনেন।
অভিযোগ ওঠেছে বিদেশে নিয়ে যাওয়ার পর ভিসা বিক্রেতা আবুল কালাম আরকানের সাথে প্রতারণা করে আসছেন। ফলে তিনি বিদেশে অসহায় জীবন যাপন করছেন বলে অভিযোগ আরকানের।
বাংলাটিভি/ নূর



