বিশ্ববাংলা
কুনফুদায় প্রবাসীদের কনস্যুলার সেবা

সৌদি আরবের কুনফুদায় বসবাসরত প্রবাসীদের কনস্যুলার সেবা দিয়েছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার একটি কনস্যুলার টিম।শুক্রবার স্থানীয় হোটেল সী ভিলেজে এ সেবা প্রদান করা হয়।
এসময়, পাসপোর্ট নবায়ন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য পদ নিবন্ধন, সোনালী ব্যাংকের একাউন্ট খোলা ও বন্ড ক্রয় বিক্রয়সহ বিভিন্ন ধরনের সেবা প্রদান করে কনস্যুলার টিম। সেবা প্রদানকালে, কনস্যুলেটের কার্যালয় প্রধান মোস্তফা জামিল খাঁন, শ্রম সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম, সোনালী ব্যাংক ও কনস্যুলেটের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
কনস্যুলেট জেনারেল জেদ্দার প্রশংসা করে ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান সেবা নিতে আসা প্রবাসীরা।
বাংলাটিভি/ নূর



