বিশ্ববাংলা

‘স্বাস্থ্যসেবায় দূতাবাসে মেডিকেল সেন্টার স্থাপন করা হবে’

প্রবাসী কর্মীদের স্বাস্থ্যসেবায় দূতাবাসে মেডিকেল সেন্টার স্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। রোববার সকালে রাজধানীর মিরপুরে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ আয়োজিত গণমুখী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, সরকারের নানামুখী উদ্যোগের ফলে স্বাস্থ্যসেবা এখন জনগণের দোরগোড়ায় পৌঁছে গেছে। এরই অংশ হিসেবে প্রবাসী কর্মীদের স্বাস্থ্যসেবায় দূতাবাসে মেডিকেল সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি ব্রিগেডিয়ার (অবঃ) আব্দুল মালিকের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ড.বর্দন জুং রানা।

এসময়, ডা. মোহাম্মদ সিরাজুল ইসলাম, অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল রিজভী ও অধ্যাপক সোহেল রেজা চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button