‘সন্দ্বীপবাসীকে বিদ্যুৎ সরবরাহ প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় উপহার’

কাতার প্রতিনিধি : জাতীয় গ্রীড থেকে সাবমেরিনের মাধ্যমে সন্দ্বীপবাসীকে বিদ্যুৎ সরবরাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচে বড় উপহার বলে মন্তব্য করেছেন স্থানীয় সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা। রাজধানী দোহার বেস্ট ওয়েস্টার্ন হোটেলে সন্দ্বীপ এসোসিয়েশন কাতার আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম হেলাল সিআইপির সভাপতিত্বে, অনুষ্ঠানটি পরিচালনা করেন, সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা। এতে বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা সামছুল আলম নোয়াব সিআইপি, এম এ বাতেন ও মাওলানা রফিকউল্লাহ।
বক্তব্য রাখেন, মোহাম্মদ আলাউদ্দিন, কেপায়েত উল্লাহ, মোহাম্মদ ইউছুফ, জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ জামসেদ। অনুষ্ঠানে, মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা থেকে বিশেষ প্রশিক্ষণ নিয়ে আসা দুই ক্ষুদে বিজ্ঞানী সন্দ্বীপের সন্তান এনায়েত উল্লাহ কেপায়েত ও নাফিসা কেপায়েত তাদের অভিজ্ঞতা উপস্থাপন করেন।
শেষে সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথিকে সস্ত্রীক সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
বাংলাটিভি/ নূর



