বিশ্ববাংলা

দূতাবাসের সহযোগীতায় দেশে ফিরলেন দুই বাংলাদেশি

গোলাম কিবরিয়া, সৌদি আরব : সৌদি আরবে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বাংলাদেশ দূতাবাসের সহযোগীতায় দেশে ফিরে এলেন, কুমিল্লার ফাহাদ হোসেন ও সালাউদ্দিন। এর মধ্যে ফাহাদ হোসেন দূর্ঘটনা এবং সালাউদ্দিন কফিলের দ্বারা নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।

দালালের মাধ্যমে ফ্রি ভিসার সৌদি আরব পাড়ি জমান, কুমিল্লার বরুরা উপজেলার বিষ্ণুপুর গ্রামের হাফিজুর রহমানের পুত্র ফাহাদ হোসেন। দেশটিতে যাবার পর কফিলের কাছ থেকে পালিয়ে গিয়ে অন্যস্থানে কাজ করার সময় ৩ তলা বিল্ডিং এর ছাদ থেকে পড়ে গুরুত্ব আহত হন তিনি।সেখান থেকে তাকে উদ্ধার করে, দাম্মাম সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করলে,  চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা শেষে জানান, ফাহাদের মেরুদন্ড এবং দু পায়ের আঙ্গুল ভেঙ্গে গিয়েছে।

অন্যদিকে, কুমিল্লার লাকসাম উপজেলার বিপুলসার সুকচাই গ্রামের আব্দুল গনির ছেলে সালাউদ্দিন সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ নায়ীরিয়া যান। এক পর্যায়ে নিয়োগকর্তার কাছ থেকে পালিয়ে অন্য জায়গায় অবস্থায়কালে স্ট্রোক করেন এই বাংলাদেশি। পরে নায়ীরিয়াহ হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

দেশটিতে দুই বাংলাদেশির কোন আত্মীয় স্বজন না থাকায়, দেশে প্রেরনের দায়িত্ব নেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত গোলাম মসিহ, লেবার কনস্যুলার মেহেদি হাসান, আসাদুজ্জামান এবং আইন বিষয়ক সহকারী কর্মকর্তা ফয়সাল আজমেদ ও জুবাইয়ের আহমেদ।

অবশেষে তাদের বিশেষ সহযেগিতায় রোববার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফিরে এলেন তারা।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button