
বুলবুল আহমেদ : অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ওঠা গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য খোন্দকার নাসিরউদ্দিনকে প্রত্যাহার করার সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তদন্ত কমিটি।
একই সঙ্গে তাঁর বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতির বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করেছে ওই কমিটি। ইউজিসির পাঁচ সদস্যের এই কমিটি আজ প্রতিবেদনটি সংস্থার চেয়ারম্যানের কাছে জমা দেয়। পরে সেটি তাৎক্ষণিকভাবে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়।
এদিকে, এ খবর বিশ্ববিদ্যালয়ে পৌঁছালে আনন্দে ফেটে পড়েন আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে ভিসি পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলমান থাকবে বলেও জানান তারা।
বাংলাটিভি/ নূর



