আন্তর্জাতিকএশিয়া

উত্তর প্রদেশের বন্যায় ১৩৪ জনের প্রাণহানি

আসাদ রিয়েল : ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় ভারতের উত্তর প্রদেশ ও বিহারে গত তিনদিনে ১৩৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। পরবর্তী ২৪ ঘন্টায় আরও বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।

টানা ভারী বৃষ্টিপাতে ভারতের বিহার রাজ্যের রাজধানী পাটনাসহ বেশ কয়েকটি এলাকা বন্যা কবলিত হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে পাটনার স্কুলগুলো মঙ্গলবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। জেলার বহু এলাকা বুক সমান পানিতে তলিয়ে গেছে, স্থবির হয়ে পড়েছে জনজীবন।

উদ্ধারকারী নৌকা দিয়ে পানিবন্দি লোকজনকে সরিয়ে নেয়া হচ্ছে। রাজ্যটির বন্যা কবলিত এলাকাগুলোতে জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

বিহারের প্রতিবেশী রাজ্য উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ বন্যাকবলিত এলাকাগুলোতে সহায়তা দিতে ও যথাযথ ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button