আইন-বিচারবাংলাদেশ

‘অভিযানের ধারাবহিকতা ধরে রাখাটাই বেশ চ্যালেঞ্জিং’

মোহাম্মদ হাসিব : ‘আরো আগেই উন্মোচন করার প্রয়োজন ছিলো দেশের ক্লাব পাড়ায় ক্যাসিনোর ঘটনা’, মন্তব্য করেছেন সাংবাদিক ও গবেষক আফসান চৌধুরী। এসময়, ধারাবাহিক নজরদারির পাশাপাশি সরকারকে ক্যাসিনো নিয়ে নীতিমালার তাগিদ দেন তিনি। বাংলা টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

আফসান চৌধুরী বলেন, বাংলাদেশে জুয়া আইনগতভাবে নিষিদ্ধ। তারপরও প্রকাশ্যে এবং গোপনে অহরহ হচ্ছে জুয়া। দেশের ক্লাবগুলোতে হাউজি খেলার বিষয়টি সবারই কম-বেশি জানা ছিলো কিন্তু সেখানে রাজকীয় কায়দায় ক্যাসিনো খেলা! বোধ হয় এমনটা ভাবেনি কেউই।

যদিও ১৯৭২ সালের সংবিধানে জুয়া বন্ধের বিষয়ে কার্যকর ব্যবস্থা নেয়ার জন্য রাষ্ট্রকে নির্দেশনা দেয়া হয়। কিন্তু পরবর্তীকালে এ বিষয়ে আর নতুন কোনো আইন হয়নি।

তিনি আরো বলেন, দেরিতে হলেও ক্লাবপাড়ায় এসব কর্মকান্ডের ঘটনা বন্ধ করায় পুরো কৃতিত্ব দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তবে এর ধারাবহিকতা ধরে রাখাটাই বেশ চ্যালেঞ্জিং বলে মনে করছেন তিনি।

প্রসঙ্গত, ক্যাসিনো কেলেঙ্কারিতে সিলগালা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জড়িত ফুটবল ক্লাব ঢাকা ওয়ান্ডারার্স। সেইসঙ্গে ফকিরাপুলের ইয়ংমেন্স ক্লাব ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র সিলগালা করা হয়েছে।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button