প্রধানমন্ত্রীবাংলাদেশ

‘মিয়ানমারকেই রোহিঙ্গা সমস্যার সমাধান করতে হবে’

আব্দুল হামিদ, নিউইয়র্ক : ১/১১এর পুনরাবৃত্তি যেন না ঘটে, সে জন্য আগে থেকেই দুর্নীতির বিরুদ্ধে সরকার কার্যকর ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দুর্নীতিবিরোধী অভিযানে অনেকে অখুশী হলেও কেউ ছাড় পাবে না।

রোববার দেশের উদ্দেশ্যে যাত্রা করার আগে নিউইয়র্কে সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রধানমন্ত্রী। দুবাইয়ে যাত্রা বিরতি শেষে মঙ্গলবার ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এসময় বঙ্গবন্ধুর খুনিকে ফেরত চেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন বলে জানান তিনি।

জাতিসংঘ অধিবেশনে যোগ দিয়ে ৮ দিনের সফর শেষে দেশে ফেরার আগে নিউইয়র্কে গণমাধ্যমের মুখোমুখি হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদ সম্মেলনে চলমান দুর্নীতিবিরোধী অভিযানের কারণ তুলে ধরে তিনি বলেন, এ অভিযানে কোনো প্রকার দুর্নীতবিাজকেই ছাড় দেয়া হবে না। এছাড়া মিয়ানমারকেই রোহিঙ্গা সমস্যার সমাধান করতে হবে বলেও জানান তিনি।

শেষে দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button