বিশ্ববাংলা
ফিনল্যান্ডে শেখ হাসিনার জন্মবার্ষিকী উদযাপন

মিজানুর রহমান : ফিনল্যান্ড আওয়ামী লীগের উদ্যোগে, কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রাজধানী হেলসিংকির অভিজাত রেঁস্তোরা মিস্টার ডন-এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবিরের সভাপত্বিতে, সভাটি পরিচালনা করেন, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাখাওয়াত হোসেন। বক্তব্য রাখেন, পলাশ কামালী, ইকবাল হোসেন বকুল, তপন বঙ্গবাসী, রাজু মালেক ও মোস্তফা আজাদ বাপ্পী। বক্তারা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।
এসময়, জিতু ইসলাম, ড.জহিরুল ইসলাম,হোসাইন আহম্মদ টিপু ও সোহেল মোহাম্মদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।
বাংলাটিভি/ নূর



