দেশবাংলা
আশুলিয়ায় ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

আশুলিয়ায় রবিউল ইসলামের হত্যাকান্ডের ঘটনায় ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সাভারের হেমায়েতপুর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গেল বৃহস্পতিবার ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে রবিউলের মরদেহ উদ্ধার করে পুলিশ।
সম্প্রতি বাসে ডাকাতের কবলে পড়ে নিজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দেয়, রবিউল ইসলাম। এতে ভয়ে ডাকাতরা তাকে হত্যা করে। পরে অজ্ঞাতদের আসামী করে নিহতের মা বাদী হয়ে মামলা করেন।
আ্টককৃতরা হলেন, খুলনা দিঘলিয়া থানার সেনাটি গ্রামের কবির হোসেন, সাভার জয়নাবাড়ি গ্রামের সজিব হোসেন ও একই এলাকার রবিউল।এরা দিনে বিভিন্ন কারখানায় কাজ করে আর রাতে যাত্রীবেশে ডাকাতি করে বলে জানায় পুলিশ।



