দেশবাংলা

কিশোরগঞ্জে প্রতিবন্ধীর গলা কাটা লাশ উদ্ধার

কিশোরগঞ্জের ভৈরবে অটো সিএনজি গ্যারেজের পাহারাদার প্রতিবন্ধী কিশোর মোহাম্মদ রাজিবের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে শহরের কালিপুর রতন খানের সিএনজি অটোরিক্সা গ্যারেজের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী জানায়,নিহত রাজিব গত ১ মাস আগে ওই গ্যারেজে পাহারাদার হিসেবে যোগ দেয়। গতরাতে গ্যারেজের ভেতর ঢুকে দূবৃত্তরা রাজিবকে গলা কেটে হত্যা করে ফেলে রেখে যায়। পরে এলাকাবাসি ও গ্যারেজের মালিক ঘটনাস্থলে গিয়ে রাজিবের মরদেহ দেখে খবর দিলে, পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহত রাজিব আগানগর ইউনিয়নের ছাগাইয়া গ্রামের মনা মিয়ার ছেলে। এ হত্যাকান্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন নিহতের পরিবার ।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button