দেশবাংলা
বেতন বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন

১১ থেকে ২০ গ্রেডের সরকারি চাকুরীজীবীদের চলমান বেতন বৈষম্য নিরসনসহ বিভিন্ন দাবিতে চাঁদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে বক্তারা সকল পদে পদোন্নতি, টাইমস্কেল, সিলেকশন গ্রেড পূনর্বহাল, সকল ভাতা বাজার চাহিদা অনুযায়ী সমন্বয়, সচিবালয়ের ন্যায় পদবী ও গ্রেড পরিবর্তন, নিম্ন বেতনভোগীদের জন্য রেশন ও শতভাগ পেনশন চালু, কাজের ধরন অনুযায়ী পদের নামসহ ৮ দফা দাবি জানান।
পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়। এসময় দুই গ্রেডে কর্মরত সরকারি বিভিন্ন অফিসের কর্মচারিরা উপস্থিত ছিলেন।
বাংলাটিভি/ নূর



