দেশবাংলা
‘নিরপেক্ষ নির্বাচন করতে যথাযথ ব্যবস্থা নেয়া হবে’

নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন, নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভা শেষে তিনি একথা বলেন।
নির্বাচন কমিশনার আরও বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষে সকল ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। যেসব কর্মকর্তারা নির্বাচনে দায়িত্ব পালনকালে গাফিলতি করবেন তাদের কোন ধরনের ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন, রফিকুল ইসলাম। আর প্রার্থীরা আচরণবিধি লংঘন করলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানান কমিশনার।
এসময় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এ কে এম তাজকির-উজ-জামান ও পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলামসহ অন্যরা।
বাংলাটিভি/ নূর



