
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টানা আন্দোলনের ১২ দিন আজ।
প্রতিদিনের মতো আজও শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে অনশন কর্মসুচি পালন করছেন। টানা আন্দোলনের ১২ তম দিনে শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করেন। এতে লিখিত বক্তব্য পড়েন, গণিত বিভাগের শিক্ষার্থী মোঃ আল গালিব।
যারা উপাচার্যের অপকর্ম ও দুর্নীতির মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়টি ব্যর্থ প্রতিষ্ঠান করার ষড়যন্ত্র করছিলেন, তাদেরকে খুঁজে বের করার পাশাপাশি, ইউজিসি’র সুপারিশ আমলে নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহনেরও দাবী জানানো হয়।
উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত অবস্থান কর্মসূচী চালিয়ে যাবার ঘোষনা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
ইতিমধ্যে, অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ওঠা গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য খোন্দকার নাসিরউদ্দিনকে প্রত্যাহার করার সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তদন্ত কমিটি।
বাংলাটিভি/ নূর



