দেশবাংলা
জামালপুরে দালাল চক্রের ৭ সদস্যকে আটক

কাওছার আহমেদ, জামালপুর : জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে দালাল চক্রের ৭ সদস্যকে ৩ মাস করে সাজা ও ২ জনকে ৫শ টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্টেট আবু আব্দুল্লাহ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকালে শহরের কাচারীপাড়া এলাকার জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালায় জেলা প্রশাসনের পক্ষে ভ্রাম্যমান আদালত ও র্যাব-১৪’র একটি দল।
এ সময় পাসপোর্ট অফিসের আশপাশ থেকে দালাল চক্রের ৭ সদস্যকে ৩ মাস করে কারাদন্ড ও ৫শ টাকা জরিমানা অনাদায়ে আরো ৭ দিনে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এ ব্যাপারে র্যাব ১৪ কমান্ডার পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ মিয়া জানান, সকল অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে র্যাব ১৪ এর অভিযান চলবে। পরে আসামিদের জেল হাজতে প্রেরন করা হয়।
বাংলাটিভি/ নূর



