মহেশপুরে প্রতিবন্ধীদের সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প

জিয়াউর রহমান, মহেশপুর : ঝিনাইদহের মহেশপুরে প্রতিবন্ধীদের সাহায্য সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ও প্রতিবন্ধী সেবা কেন্দ্রের আওতায় শৈলকুপা ঝিনাইদহ এর উদ্যোগে, ঝিনাইদহের মহেশপুর উপজেলার মালাধরপুর তমিজউদ্দিন স্মৃতি অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকিদুর রহমান। সার্বিক সহযোগিতা প্রদান করেন শৈলকুপা ঝিনাইদহের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা হাফিজ আল আসাদ, বিভিন্ন এলাকা থেকে আসা প্রতিবন্ধী ও প্রতিবন্ধীদের সেবা প্রদান ও ঔষধ প্রদান করেন ঝিনাইদহের প্রতিবন্ধী বিষয়ক ডাক্তার এম ডি হাসান আলি।
সারাদিন ব্যাপী এই কর্মসূচির আওতায় সহস্রাধিক রোগী সেবা গ্রহণ করেন।
বাংলাটিভি/ নূর



