বিশ্ববাংলা
সৌদিতে তিন বাংলাদেশির ছুরিকাঘাতে নিহত ১

নাজরান প্রতিনিধি : সৌদি আরবে তিন বাংলাদেশি মিলে জুনায়েদ আহমেদ নামে অপর এক বাংলাদেশীকে ছুরিকাঘাতে হত্যা করেছে। জুনায়েদ আহমদ, সিলেটের ছাতক উপজেলার সিংচাপইড় ইউপির বানিকান্দী গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
দেশটির নাজরান প্রদেশে বাসা থেকে ডেকে নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাতে তাকে হত্যা করা হয়। বর্তমানে ঘাতকরা পুলিশের হেফাজতে রয়েছে।
জানা যায়, গত ২৮-অক্টোবর রাতে জুনায়েদের আপন মামাত ভাই ও তার শ্যালকসহ তিনজন এসে বাইরে ডেকে নিয়ে যায়। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাত করলে, ঘটনাস্থলেই মারা যান এই বাংলাদেশি।
বর্তমানে তার মরদেহ নাজেরানের একটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।



