বিশ্ববাংলা

লন্ডনে বাঙালিদের ব্যাডমিন্টন টুর্নামেন্ট

লন্ডন প্রতিনিধি : ব্রিটেনের লন্ডনে অবস্থিত বাঙালি মালিকানাধীন লন্ডন স্পোর্টিং ক্লাবের মাসিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট এবং ক্লাবের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার স্থানীয় নিউহাম লেইজার সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে, ক্লাবের এডমিনিস্ট্রেটর মুহাম্মদ ছাব্বির ইসলাম চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন, ব্যাডমিন্টন ক্লাবের ম্যানেজার মুহি মিকদাদ এবং ক্লাবের সেক্রেটারি মুহিবুল আলম।

পরে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন বিশেষ অতিথি, টাওয়ার হ্যামলেটস্ বাঙালি কমিউনিটির সুমন শরীফ এবং আবদুল্লাহ মহিম। শেষে কেককাটার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ঈসা জাকির খলিল, ম্যানেজার কলিম উদ্দিন, মিডিয়া কমিউনিকেশন অফিসার সুয়েব আহমেদ, ফুটবল ম্যানেজার মিজানুর রহমান, ব্যাডমিন্টন কোচ আতিকুর রহমান, ফরহাদ উদ্দিনসহ আরও অন্যান্য খেলোয়াড়রা।

সংশ্লিষ্ট খবর

Back to top button