অপরাধবাংলাদেশ

৩৬ টি বারসহ বিমানের পরিচ্ছন্নতাকর্মী আটক

সৌরভ নূর : বুধবার সকাল ১১টায় ৩৬ টি সোনার বারসহ মো. ইলিয়াস (৩০) নামে এক পরিচ্ছন্নতাকর্মীকে আটক করেছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস কর্মকর্তারা। উদ্ধারকৃত সোনার ৩৬ টি বারের ওজন ৪ কেজি ২২০ গ্রাম।

 দুবাই থেকে আসা ফ্লাই দুবাই এর একটি ফ্লাইটে পরিচ্ছন্নতার কাজ করার সময় এসব সোনার বার পাওয়া যায়।

বিমানবন্দর কাস্টমসের উপকমিশনার মো. রিয়াদুল ইসলাম বলেন, দুবাই থেকে আসা ফ্লাইটটি পরিষ্কার করে ফেরার পথে সিভিল এভিয়েশনের পরিচ্ছন্নতাকর্মী মো. ইলিয়াকে ৩৬ পিস সোনার বারসহ আটক করা হয়। এর আনুমানিক বাজার দর দুই কোটি টাকা বলে জানান এই কর্মকর্তা।

আটক ইলিয়াসকে পতেঙ্গা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বাড়ি নগরের দক্ষিণ পতেঙ্গা এলাকায়।

সংশ্লিষ্ট খবর

Back to top button