আন্তর্জাতিকএশিয়া

সহিংস ও বিশৃঙ্খল হয়ে উঠেছে হংকং

সৌরভ নূর : মঙ্গলবার চীন কমিউনিস্ট শাসনের ৭০ বছর উদযাপনের পর, সহিংস ও বিশৃঙ্খল হয়ে উঠে হংকং। বিশেষ প্রশাসনিক এই অঞ্চলে চীনের কোনো হস্তক্ষেপ চায় না সেখানকার মানুষ। হংকং কর্তৃপক্ষের বিরুদ্ধে মূলত এই বিক্ষোভ শুরু হয়েছে বিতর্কিত বন্দি বিনিময় বিলকে কেন্দ্র করে।

বন্দি বিনিময় বিলের খসড়া আইন বাতিলের দাবিতে বিক্ষোভ দিন দিন আরো সহিংস হয়ে উঠছে। লাখ লাখ মানুষ তিন মাস ধরে বিক্ষোভ করে আসছেন হংকংয়ে। প্রথমে প্রত্যর্পণ বিলের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হলেও পরে ধীরে ধীরে তা নিজেদের স্বাধীনতার দাবিতে পৌঁছায়। এবারই প্রথম বিক্ষোভকারীদের লক্ষ্য করে তাজা বুলেট ছুড়েছে পুলিশ।

অপরদিকে পুলিশকে লক্ষ্য করে পেট্রোল বোমা এবং প্রজেক্টাইল ছুড়েছে বিক্ষোভকারীরা। হংকংয়ের বিভিন্ন স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। দু’পক্ষের সংঘর্ষে এখন পর্যন্ত ১০৪ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া ১৮০ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ প্রধান স্টিফেন লো জানিয়েছেন, বিক্ষোভে ২৫ পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button