অপরাধবাংলাদেশ

‘প্রয়োজন এখন ধারাবাহিক নজরদারির’

মোহাম্মদ হাসিব : ধারাবাহিক নজরদারির পাশাপাশি সরকারকে ক্যাসিনো নিয়ে নীতিমালার তাগিদ দিয়েছেন সাংবাদিক ও গবেষক আফসান চৌধুরী। তিনি বলেন, ১৯৭২ সালের সংবিধানে জুয়া বন্ধের বিষয়ে কার্যকর ব্যবস্থা নেয়ার জন্য রাষ্ট্রকে নির্দেশনা দেয়া হয়। যদিও পরবর্তীকালে এ বিষয়ে আর নতুন কোনো আইন হয়নি।

তিনি আরো বলেন, বাংলাদেশে জুয়া আইনগতভাবে নিষিদ্ধ। তারপরও প্রকাশ্যে এবং গোপনে অহরহ হচ্ছে জুয়া। দেশের ক্লাবগুলোতে হাউজি খেলার বিষয়টি সবারই কম-বেশি জানা ছিল কিন্তু সেখানে রাজকীয় কায়দায় ক্যাসিনো খেলা! বোধ হয় এমনটা ভাবেনি কেউই।

ক্যাসিনো কেলেঙ্কারিতে সিলগালা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জড়িত ফুটবল ক্লাব ঢাকা ওয়ান্ডারার্স। সেইসঙ্গে ফকিরাপুলের ইয়ংমেন্স ক্লাব ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র সিলগালা করা হয়েছে এটা ক্রীড়াঙ্গনের জন্য অবশ্যই লজ্জাজনক বলে মন্তব্য করেন এই গবেষক।

দেরিতে হলেও ক্লাবপাড়ায় এসব কর্মকান্ডের ঘটনা বন্ধ করায় পুরো কৃতিত্ব দেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনার। তবে এর ধারাবহিকতা ধরে রাখাটাই এখন চ্যালেঞ্জিং বলে মনে করছেন আফসান চৌধুরী।

সংশ্লিষ্ট খবর

Back to top button