দেশবাংলা
মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার

পিয়াস মাহমুদ : চাঁদপুর জেলা কারাগার থেকে পলাতক মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী মোখলেছুর রহমানকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে রাজধানীর কমলাপুর রেলষ্টেশন থেকে তাকে আটক করা হয়।
প্রসঙ্গত, ২০১৪ সালে তার বিরুদ্ধে মতলব থানায় করফুল বেগমকে হত্যার অভিযোগে মামলা করা হয়। পরে বিজ্ঞ আদালত তাকে মৃত্যুদন্ড দেন। কিছুদিন পরই সে জেলা কারাগারের ভেতর থেকে পালিয়ে যায়।
আসামী মোখলেছুর রহমান মতলব ছেঙ্গারচর এমএম কান্দি গ্রামের আব্দুর রশিদের ছেলে। তাকে মতলব উত্তর থানা পুলিশ জেলহাজতে রাখা হয়েছে।



