দেশবাংলা
জামালপুরে রোহিঙ্গা যুবককে আটক

জামালপুর রেল স্টেশন এলাকা থেকে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় জামালপুর রেল স্টেশন এলাকা থেকে রুবেল নামে ওই রোহিঙ্গা আটক করা হয়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সালেমুজ্জামান জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে রেল স্টেশন এলাকায় রুবেল আহমেদ নামে এক রোহিঙ্গা নাগরিক সন্দেহজনক ঘোরাফেরা করার সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
আটককৃত ওই রোহিঙ্গা নাগরিক কক্সবাজারের উখিয়া মুসুলি ২ নম্বর ক্যাম্পের মৃত আব্দুর রহমানের ছেলে। তার বাড়ি মিয়ানমারের মুংগু গ্রামে।



