দেশবাংলা

খাগড়াছড়ির ৫৪টি মন্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ

সাইফুর রহমান, খাগড়াছড়ি : খাগড়াছড়িতে চলছে শারদীয় দূর্গাপূজার সর্বাত্মক প্রস্তুতি। শেষ হয়েছে প্রতিমা তৈরীর কাজ। রঙ আর পোশাকের সাজে শেষ মূহুর্তে প্রতিমা শিল্পীরা ব্যস্ত, দূর্গাকে রাঙিয়ে তুলতে। পূজায় আইন-শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট জেলার সনাতন ধর্মাবলম্বীরা।

শরৎ’র আকাশে সাদা মেঘের ভেলা,আর দিগন্ত জোড়া কাঁশফুলই জানান দিচ্ছে, শারদীয় দুর্গা পূজার আগমনী বার্তা। ভক্তদের জন্য শুভ্রতার পরশ নিয়ে, এবার দেবীদুর্গা ঘোড়ায় চড়ে আসবেন মাতৃরূপে। ইতোমধ্যে খাগড়াছড়ির ৫৪টি মন্ডপে শেষ হয়েছে প্রতিমা তৈরির কাজ। এখন প্রতিমা শিল্পীরা ব্যস্ত সময় পার করছেন মা দূর্গাকে তাদের রংতুলির আচড়ে রাঙিয়ে তুলতে।

আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার কথা জানালেন খাগড়াছড়ি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এম.এম সালাহ উদ্দিন।

খাগড়াছড়ি জেলা পূজা,উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তরুণ কুমার ভট্টাচার্য্য বলেন, সকল প্রস্তুতি শেষ, পূজা উদযাপন কমিটিও প্রস্তুত নিরাপদ ও শান্তিপূর্ণভাবে দূর্গোৎসব পালন করতে।

শাস্ত্রমতে দেবী দুর্গা এ বছর ঘোড়ায় চড়ে আসবেন, যাবেন ঘোড়ায় চড়ে। তিনি যে শান্তি ও সম্প্রীতির বার্তা তার ভক্তদের দিয়ে যাবেন, সে সুফল পাবেন জাত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে।

সংশ্লিষ্ট খবর

Back to top button