বিশ্ববাংলা
ব্রুনায়ে ৬ অক্টোবর কনস্যুলার সেবা

বাংলাদেশ হাই কমিশন, ব্রুনাই দারুসসালামের একটি কন্স্যুলার টিমের উদ্যোগে ব্রুনাইয়ের আওতাধীন লুমুট, সিরিয়া এবং কুয়ালা বেলায়েত ও এর পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত বাংলাদেশিদের আগামী ৬ অক্টোবর কনস্যুলার সেবা দেয়া হবে।
লুমুটে ৬ অক্টোবর বিকেল ৫টা থেকে রাত ৮টা, সিরিয়ায় বিকেল সাড়ে ৫টা থেকে রাত ৮টা এবং কুয়ালা বেলায়েত ও এর পার্শ্ববর্তী এলাকায় সন্ধ্যে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত, এ সেবা দেয়া হবে।
এসব সেবার মধ্যে রয়েছে, পাসপোর্টের আবেদন গ্রহন, মেয়াদোত্তীর্ণ ডিজিটাল পাসপোর্টের রি-ইস্যুর আবেদন গ্রহণ, ড্রাইভিং লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্র সত্যায়নের আবেদনপত্র গ্রহণ ও অন্যান্য কন্স্যুলার সেবা প্রদান।
কনস্যুলার সেবা নেয়ার সময়,প্রত্যেক প্রবাসীকে জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সাথে নিয়ে আসার জন্য অনুরোধ জানানো হয়েছে।



