বিশ্ববাংলা

মক্কায় কে এম খালিদকে সংবর্ধনা

সৌদি আরবের মক্কায় ময়মনসিংহ বিভাগীয় আওয়ামী পরিবারের উদ্যোগে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদকে সংবর্ধনা দেয়া হয়েছে।

ওমরা হজ্ব পালনের উদ্দেশ্যে কে এম খালিদ মক্কায় গেলে, তাকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি মতবিনিময় সভারও আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি ও গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ নবীন খানের সভাপতিত্বে ও সৌদি প্রবাসী সাংবাদিক এস এইচ হেমায়েতের পরিচালনায় আয়োজিত সভায়, প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

এতে বিশেষ অতিথি ছিলেন, মক্কা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আবু তৈয়ব, মোঃ হুমায়ুন ও সোহেল রানা। বক্তব্য রাখেন মক্কা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি নূর মোহাম্মদ,মক্কা যুবলীগের মা আবদা সারুল হজ্ব শাখার সাংগঠনিক সম্পাদক জাবের মিয়াসহ অনেকে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি মধ্য আয়ের দেশে উন্নীত করতে রূপকল্প-২০২১ নামে বাঙালি জাতিকে যে নতুন এক আশা দেখিয়েছেন বলে উল্লেখ করেন প্রধান অতিথি।

এ ছাড়াও রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশে আশ্রয় দিয়ে মানবিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অবস্থানের কথাও তুলে ধরেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button