
বুলবুল আহমেদ : আজ মহা সপ্তমীত দেবী বোধন শেষে শুরু হল পূজার মুল আনুষ্ঠানিকতা বোধন, আমন্ত্রণ আর অধিবাসের মধ্য দিয়ে শুরু হলো বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আনন্দময়ী দেবীর বোধনের মধ্যে দিয়ে শুরু হয় সনাতন ধর্মবলম্বীদের সবচেয়ে বড় এ উৎসব। প্রসাদ বিতরণ আর আরতির মধ্য দিয়ে সারাদেশের পূজা মণ্ডপে চলছে শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী উদযাপন।
ষষ্ঠীতে নানা আচার-অর্চনায় দেবীর আনুষ্ঠানিক অধিষ্ঠান হয়েছে মণ্ডপে মণ্ডপে। পঞ্জিকামতে, আনন্দময়ী দুর্গা এবার এসেছেন ঘোড়ায় চড়ে, ফিরবেনও ঘোড়ায় চেপে। এরই মধ্যে ভক্তরা ছুড়ছেন দেবী দর্শনে বিভিন্ন মণ্ডপে।
দেবী দুর্গার আগমনে জাতীয় মন্দির ঢাকেশ্বরী যেন সেজেছে বর্ণিল সাজে। সনাতন ধর্মবলম্বীদের সবচেয়ে বড় এ উৎসব ঘিরে মন্দিরের চার পাশে নেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
তবে এবার দেবী দূর্গার আগমন ঘোড়ায় চেপে। আর শাস্ত্রমতে দেবীর আগমন ঘোড়ায় চড়ে হলে অশান্ত হয়ে ওঠে পৃথিবী, তাই বেড়েছে সবার উৎকণ্ঠা। তবে পুরহিতদের আশা জগত জননী রক্ষা করবেন এ ধরাকে।
শরৎকালে শত্রু বধ করেছিলেন আর সে কারণেই দুর্গার আরেক নাম শারদে শত্রুনাশিনী। লোকালয়ে দেবীর আগমন তাই পৃথিবী থেকে সকল অশুভ শক্তি দূর করবে এমনটাই আশা ভক্তদের।



