
পিয়স মাহমুদ : নতুন করে দাম না বাড়লেও রাজধানীর খুচরা বাজারে পেঁয়াজ এখনও ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রী হচ্ছে।
অবশ্য বাজারে রয়েছে পেয়াজের পর্যাপ্ত মজুদ। আগামি কয়েকদিনের মধ্যেই পেঁয়াজের কেজি ৬০-৭০ টাকায় চলে আসবে বলে জানান ব্যবসায়ীদের। কাওরান বাজারে দেশী পেয়াজ ছাড়াও রয়েছে ভারত ও মায়ানমারের পেয়াজের মজুদ।
পাইকারী বাজারে দেশী পেয়াজ ৮০ টাকা, দেশী হাইব্রিড পেয়াজ ৭০ টাকা, ভারতীয় পেয়াজ ৬৫ টাকা ও মায়ানমারের পেয়াজ যথাক্রমে বিক্রি হচ্ছে ৫৮ টাকায়।
ব্যবসায়ীরা বলছেন, মিয়ানমার, মিসর ও তুরস্ক থেকে পেঁয়াজ আসার কারণে বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়ছে। এতে মূল্য কিছুটা কমেছে। সামনে মিসর ও তুরস্কের পেঁয়াজ বাজারে আসা অব্যাহত থাকলে আগামী সপ্তাহে মূল্য আরও কমবে বলেও তারা জানান।



