দ্বিপাক্ষিক বৈঠকে ৭ চুক্তি ও ৩ প্রকল্পের উদ্বোধন

হাকিম মোড়ল : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে। ঐতিহাসিক হায়দ্রাবাদ হাউজে স্থানীয় সময় সাড়ে বেলা ১১টায় এ দ্বিপাক্ষিক এ আলোচনা শুরু হয়। এরআগে কিছুক্ষণ একান্তে কথা বলেন দুই নেতা।
দুই নেতার এ বৈঠকে আঞ্চলিক এবং দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় যেমন-রোহিঙ্গা ইস্যু, দুই দেশের মধ্যকার অভিন্ন নদীগুলোসহ তিস্তার পানি বন্টন, নিরাপত্তা, ব্যবসা-বাণিজ্যের ভারসাম্য এবং লাইন অব ক্রেডিট-এলওসি প্রভৃতি বিষয়ে আলোচনা করেন। এসময় ৭টি চুক্তি ও সমঝোতা স্মারক সই এবং তিনিটি প্রকল্পের উদ্বোধন করেন।
বৈঠকের পর দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দুই দেশের মধ্যে বেশ কিছু দ্বিপক্ষীয় চুক্তি এবং সমঝোতা স্মারক -এমওইউ সই করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চারদিনের সরকারি সফরে গত মঙ্গলবার নয়া দিল্লী গিয়েছেন। বৈঠকের পর হায়দ্রাবাদ হাউজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আয়োজিত মধ্যাহ্ন ভোজেও অংশ নেন শেখ হাসিনা।
বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের সঙ্গে রাষ্ট্রপতি ভবনে সৌজন্য স্বাক্ষাতের কথা রয়েছে। আগামীকাল রোববার প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছেন।



