বিশ্ববাংলা

প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রম

আফরিন রিয়া : সিঙ্গাপুরে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের ভোটার করার ব্যাপারে সব ধরনের প্রস্তুতিমূলক কাজ শেষ করেছে নির্বাচন কমিশন।

ইসি সচিবালয় সূত্রমতে, অনুমতির জন্য সিঙ্গাপুর সরকার ও ইসির মধ্যে চিঠি আদান-প্রদান চলছে। প্রবাসী বাংলাদেশিদের ভোটার করার কাজে একসঙ্গে, একই জায়গায় কতজন লোক জমা হতে পারে, কীভাবে কার্যক্রম পরিচালিত হবে এবং জমায়েত ব্যবস্থাপনার বিষয়ে ইসি বা সিঙ্গাপুরে অবস্থিত বাংলাদেশ দূতাবাস কী ধরনের ব্যবস্থা নেবে- এ বিষয়ে জানতে চেয়েছে সিঙ্গাপুর সরকার।

এ বছরের সেপ্টেম্বর থেকে ভোটার করার কাজ শুরুর কথা থাকলেও, সিঙ্গাপুর সরকারের অনুমতি না পাওয়ায়, তা এখনো শুরু করা যায়নি। সিঙ্গাপুরের পর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশে অবস্থানরত বাংলাদেশিদের ভোটার করা হবে বলে জানা গেছে।

প্রবাসীদের সুবিধানুযায়ী ভোটার হওয়ার জন্য, অনলাইনেও আবেদনপত্র নেয়া হবে। যাঁরা অনলাইনে আবেদন করবেন না, তাঁদের সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ দূতাবাসে গিয়ে ভোটার হতে হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button