পেঁয়াজভর্তি ৫৫ ট্রাক, অপেক্ষমান আরো ১৪৫

রপ্তানি বন্ধের ঘোষণার পর ভারতের মোহদিপুর স্থলবন্দরে আটকে পড়া পেঁয়াজ সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আসতে শুরু করেছে। ভারতের মোহদিপুরে দূর্গাপূজার সরকারি ছুটি শুরু হলেও বিশেষ ব্যবস্থায় পাঠানো হচ্ছে পেঁয়াজ।
বেলা ১২ টার পর থেকে ভারতীয় পেঁয়াজভর্তি ট্রাক আসা শুরু হয়। বেলা ৩ টা পর্যন্ত ভারতীয় ৫৫টি ট্রাক পেঁয়াজ নিয়ে প্রবেশ করেছে সোনামসজিদ স্থলবন্দরে।
সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাক আহমেদ জানান, আজ সারাদিনে ২০০ পেঁয়াজের ট্রাক পাঠাবে বলে ভারতীয় সিঅ্যান্ডএফ এজেন্টরা জানিয়েছেন।
তিনি আরও জানান,ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করার পরপরই বন্ধ হয়ে যায় পেঁয়াজ আসা।এতেএতে করে ভারতের মোহদিপুর স্থলবন্দরে কয়েক শ’ পেঁয়াজভর্তি ট্রাক আটকা পরে। কয়েকদিন অপেক্ষমান থাকার কারণে এসব পেঁয়াজে পচন ধরা শুরু হয়েছিল।
শেষ পর্যন্ত শুক্রবার থেকে সে সব পেঁয়াজ আসা শুরু হয়েছে। শনিবার (১২ অক্টোবর) থেকে পুনরায় স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।



