দেশবাংলা

রুপপুর পরমাণু প্রকল্পে দুর্নীতির প্রতিবাদে সমাবেশ

নিজস্ব প্রতিনিধি : রুপপুর পরমাণু প্রকল্পের পিডি শওকত আকবর ও সাইট ইনচার্জ রুহুল কুদ্দুসের নানা অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ ও শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে ক্ষতিগ্রস্ত জমির মালিক ও এলাকাবাসীর পক্ষ থেকে পাকশী বাইপাস মহাসড়কের গ্রীনসিটি এলাকায় এ কর্মসুচি পালন করা হয়। আওয়ামীলীগ নেতা জুলমত হায়দারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি সূর্য্য নাথ মন্ডল, মোবারক হোসেন, ব্যবসায়ী মারুফ হোসেন, মলিনা বেগমসহ অন্যরা।

দুর্নীতির অভিযোগ করে বক্তারা বলেন, গ্রীনসিটির কাজের শুরুতে প্রকল্প কর্মকর্তারা কোটি কোটি টাকার গাছ ও বিল্ডিংয়ের ইট বিক্রি করে লোপাট করেছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button